সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

চারঘাটের একটি স্কুলে পাশ করেনি একজন শিক্ষার্থীও

  • প্রকাশ সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এস.এস.সি পরিক্ষায় চারঘাট উপজেলার শিবপুর ভকেশনাল ও বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর কোন শিক্ষার্থীই পাশ করতে পারেনি। ফলে এই কারিগরি বিদ্যালয়ের পাশের হার শতভাগ শুন্য। গত বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিনে প্রকাশিত ফলাফলে এই তথ্য উঠে এসেছে।

শিক্ষা বোর্ড এর ফলাফল বিশ্লেষন করলে দেখা যায়, শলুয়া ইউনিয়নের শিবপুর গ্রামের শিবপুর ভকেশনাল ও বিজনেস ম্যানেজমেন্ট ইনিস্টিটিউট এ ২৭ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। উদ্বেগজনক হলো পরীক্ষায় অংশগ্রহনকারী এই ২৭ জন শিক্ষার্থীর একজন শিক্ষার্থীও উত্তীর্ন হতে পারেনি।

এমতাবস্থায় উপজেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী শাকিলা বলেন, আমরা শিক্ষার্থী থাকা অবস্থায় এখানে লেখাপড়ার মান উন্নত ছিল। এই বছরে কেউ কৃতকার্য হতে পারেনি শুনে আমি অবাক হয়েছি। স্থানীয় সচেতনমহল ও অভিভাবকরা এর পেছনের কারন খুঁেজ বের করার পাশাপাশি দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

মুঠোফনে শিবপুর ভোকেশনাল ও বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর সুপারিন্টেন্ড আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বছর ২৭ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছিলাম এবং সকলেই অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাশে আসে না এবং লেখাপড়া করে না। একারনে সম্ভবত সকলে ফেল করেছে বলে তিনি জানান।

এবিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম বলেন গত কয়েক বছরের তুলনায় এই বছর পাশের হার তুলনামূলক কম, কমেছে এ প্লাসও। তবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি এটা আসলেই উদ্বেগজনক। কেন এমন ফল তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান।

উল্লেখ্য ২০২৫ সালে চারঘাট উপজেলায় প্রায় জেনারেল ২০০৬ জন শিক্ষার্থী, মাদ্রাসায় ২৬১জন এবং কারিগারিতে ৮০৯জন এসএসসি পরিক্ষায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছিল। এর মধ্যে বিভিন্ন গ্রেড নিয়ে কৃতকার্য হয়েছেন জেনারেল এ ১৪৯৮ জন পাশের হার ৭৪.৬৭%, মাদ্রাসায় ২০৬ জন, পাশের হার ৭৮.৯২% এবং কারিগরিতে ৫৫৩জন, পাশের হার ৬৮.৩৫% ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin