সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারতে ছাত্রদল নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোটা বৈষম্য আন্দোলন থেকে শুরু করে ছাত্র-জনতার সরকার পতনের একদফা আন্দোলনের উপরে স্বৈরাচার খুনি শেখ হাসিনার নির্দেশে পুলিশ ও আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করে। এর পরেও ফ্যাসিস্ট শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি। ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ পালিয়ে যাওয়ার দিনও তার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে হত্যা করে নিজের প্রান বাঁচাতে পার্শবর্তী দেশ ভারতে পালিয়ে যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেই আন্দোলনে নিহত পরিবারের মাঝে সমবেদনা জানাতে ও কবর জিয়ারত করতে যানরাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, জেলা ছত্রদলের আহবায়ক এস,এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভ ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন। এছাড়াও জেলা ও মহানগর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং সর্বদা পাশে থাকার অঙ্গিকার করেন। সেইসাথে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে কবর জিয়ারত করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin