নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে শাহ্-মখদুম থানা ছাত্রদলের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি।
শাহ্-মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মুর্তজা ফামিম, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ রাহুল আমিন, রাজশাহী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমন।
আরো উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রয়েল, সজিব, রায়হান, মোমিন, অর্ক ও মুন, সদস্য মুন্না, সাহিল এবং মেহেদী। চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফ, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, অভি ও মহানসহ অন্যান ছাত্রদল নেতাকর্মী।