সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জমির বৈধ মালিকানা নিয়ে নানা হয়রানি ও নির্যাতনের শিকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে
oplus_2

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিমান বাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজাহার আলী নামের এক ব্যক্তি শুক্রবার সকালে রাজশাহী নগরের ষষ্ঠীতলা এলাকায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন। তার বাড়ি বাগমারা উপজেলার ফুলপুর গ্রামে।

অভিযুক্ত ব্যক্তির নাম আয়েন উদ্দিন। তিনি বিমান বাহিনীর একজন মাস্টার ওয়ারেন্ট অফিসার। তার বাড়িও বাগমারা উপজেলার ফুলপুর গ্রামে। দুপক্ষের মধ্যে বিরোধপূর্ণ ৩ শতক ভিটা জমি নিয়ে আদালতে মামলাও চলমান। এরইমধ্যে আয়েন উদ্দিন জমি নিজের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আজাহার আলী। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে ছেলে মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আজাহার উদ্দিন বলেন, তার বাবা চেরু প্রামানিক ১৯৭৩ সালে নরদাশ মৌজায় সাড়ে ১৬ শতক জমি কেনেন। পরবর্তীতে ২০০১ সালে চেরু প্রামানিক তার নাতি মাহফুজুর রহমানকে সাড়ে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দেন। এই জমি তাদের ভোগদখলেই আছে। কিন্তু আয়েন উদ্দিন এখন এই জমির মধ্যে থেকে ৩ শতকের মালিকানা দাবি করছেন। এ জন্য তিনি গাছ উপড়ে ফেলে, খুঁটি ভেঙে ও প্রাচীর ভাঙচুর করে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছেন। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিলেও তিনি আইন ও প্রমাণ উপেক্ষা করে তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন।

আজাহার উদ্দিন বলেন, ‘বিষয়টি আদালতে যাওয়ার পর আমরা আমাদের বৈধ দখল ফিরে পাই এবং আদালতের রায়ও আমাদের পক্ষে আসে। এমনকি সেনাবাহিনী ক্যাম্পে কাগজপত্র যাচাইয়ের পর সেনাবাহিনীও আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু বিবাদী আয়েন উদ্দিন একজন বিমান বাহিনীর চাকরিজীবী হওয়ায় তার প্রভাব খাটিয়ে নিয়মিত আমাদের হুমকি ও মানসিক নির্যাতন চালাচ্ছেন। এরই মধ্যে গত ৬ সেপ্টেম্বর তিনি রাতের আধারে প্রায় ২৫টি গাছ উপড়ে ফেলেছেন। ১৬ সেপ্টেম্বর ইটের প্রাচীর ভেঙে ফেলেছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান বাহিনী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আয়েন উদ্দিন বলেন, ‘ওই জমির দলিল আগেরটা ঠিক, কিন্তু মালিকানা আমার। এটা নিয়ে আমি আদালতে খারিজ বাতিলের মামলা করেছি। জমির দখল আমারই আছে, কিন্তু আমি চাকরির জন্য বাইরে থাকি বলে তারা দখলের চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘এই জমির মীমাংসায় আমি যে কোনো সময় যে কোনো স্থানে বসতে রাজি আছি। যারা জমির কাগজপত্র বোঝেন তারা কিংবা আইনজীবীও থাকতে পারেন। তারা যে রায় দেবেন, আমি মেনে নেব। আমি জমি না পেলেও সমস্যা নেই। সমাধান হোক বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin