নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১নং (নতুন ভবন) বার ভবনের দ্বিতীয় তলায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি এডভোকেট মাইনুল আহসান পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বার বার নির্বাচিত সভাপতি এডভোকেট আলহাজ্ব আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম।
এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর শাখার সকল নেতৃবৃন্দ, জাতীয়তাবাদে বিশ্বাসী সকল আইনজীবীসহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ নেতাকর্মী এবং অসুস্থ্য আইনজীবীগণের সুস্থ্যতা কামনা, মৃত সকল আইনজীবী ও দলীয় নেতৃবৃন্দ এবং সকল মৃত মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।