নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন জামিনে মুক্ত হলেন। তিনি প্রায় দুই মাস দশদিন কারাভোগের পর ঢাকা হাই কোর্টের আদেশে মুক্ত হলেন বলে জানা গেছে। কামাল বলেন, চলতি মাসের ৭ তারিখ তিনি উচ্চ আদালত হতে জামিন পান। আর মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজশাহী জেল থেকে বের হয়ে আসেন। এসময়ে অত্র ওয়ার্ডের জনগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের মালা দিয়ে বরণ করেন নেন।
জেলগেট থেকে বেড়িয়ে কান্নায় ভেঙ্গে পরেন। তিনি বলেন, তাঁকে ষড়যন্ত্রমূলক ভাবে এই মামলায় জড়িয়েছে। তিনি মারামারির সময় ঘটনাস্থলে ছিলেন না। তাঁকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই মামলা দিয়ে হয়নারী করছে বলে জানান কামাল হোসেন।
উল্লেখ্য গত বছরের ৩০ জুন নগরীর দাশপুকুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহত হন। নিহতদের মধ্যে জয়নাল আবেদিন নামে একজন কাউন্সিলর কামাল হোসেনের ভাতিজা। অপরপক্ষের নিহত শফিকুল ইসলাম নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ নিয়ে দুটি মামলা হয়। শফিকুল হত্যার কাউন্সিলর কামাল হোসেনকে আসামি করা হয়। এদিকে কামাল হোসেন ভাতিজা জয়নাল আবেদিন হত্যা মামলার বাদী বলে জানান।