বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে শনিবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুক্তির দাবীতে রাজশাহী সাগরপাড়াস্থ একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়ার পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন।

জিয়ার পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. এম. গোলাম আরিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আম্মান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. এম রফিকুল ইসলাম, বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক বিশ^ানাথ সরকার, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর ড. এম নজরুল ইসলাম ও জিয়ান পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, রায়হানুল আরম রায়হান, রোকনুজ্জামান আলম, তোফায়েল হোসেন রাজু, জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি আবুল হোসেন ও রবিউল আলম, জিয়া পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর ড, আখতার হোসেন।

এছাড়াও প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বাবু, প্রফেসর ড. ফরিদুল ইসলাম, প্রফেসর ড. এনামুল হক, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসান বেগম টুকটুকিসহ জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার অন্যান্য সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমান জন্মেছিলেন বলেই বাংলাদেশ সাধান হয়েছিলো। তিনি স্বাধীনতা ঘোষনা দিয়েছিলেন বলেই বাংলাদেশ নামে একটি ভূখন্ড রচিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী দেশের কঠিন দুঃসময়ে তিনি দেশের হাল ধরেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উঁচু কওে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যই দেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। তাঁরই ফরমুলা ও পরিকল্পনা আজও সকল সরকার বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন জিয়াউর রহমানের জীবনাদর্শ সারাজীবন বললেও শেষ হবেনা। অথচ এই ফ্যাসিস্ট সরকার বাংলার রাখাল রাজা, গণতন্ত্রের পুরোধা, উন্নয়ননের রুপকার স্বাধীনতার ঘোষক এবং সম্মুখ যুদ্ধে লড়াকু সৈনিক জিয়াউর রহমানকে (বীর উত্তম) রাজাকার বলে আখ্যায়িত করছে। আসলে একজন মানুষ যখন পাগল হয়ে যায় তখন আর তাঁর হিতাহিত কোন জ্ঞান থাকেনা। এখন বিএনপি’র আন্দোলন দেখে ভীত হয়ে এই সব কুৎসা রটনা করে বেড়াচ্ছে। এর প্রতি উত্তর দেয়ার সময় চলে এসেছে। বিএনপি ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin