সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জিসাস’র উপর দেশের জনগণের অনেক প্রত্যাশা: ঈশা

  • প্রকাশ সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া সংস্কৃতিক সংগঠন (জিসাস) রাজশাহী মহানগর এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে নগরীর রানী বাজারের একটি হল রুমে, জিসাস রাজশাহী মহানগর এর উদ্যোগে এই পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এরপর শুরু হয় পরিচিতি পর্ব। পরে নতুন কমিটির বিজয়ীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সভার প্রধান অতিথি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য জিসাসকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জিসাস। এই সংগঠনের উপর দেশের জনগণের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণ করতে হলে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির’র সকল সংগঠনকে সুসংঘটিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকার,বিএনপি’র নেতা কর্মীদের উপর অনেক জুলুম,নির্যাতন অত্যাচার,হামলা,মামলা,খুন ও গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। তিনি বলেন, খুনি হাসিনার উদ্দেশ্য ছিলো খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে তাকে নিঃশেষ করা। বিএনপির সতের বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। স্বৈরাচার বিতাড়িত হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র অনেক কিছু ধ্বংস হয়েছে, এখন আর হারাবার সময় নেই। সকল ভেদাভেদ ভুলে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের জন্য, দলের জন্য এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ড. দেলোয়ার হোসেন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. হারুন-অর-রশিদ, জিসাস কেন্দ্রীয় কমিটি সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সহ-সভাপতি মোস্তফা আবু সালেক মানু, জিসাস রাজশাহী মহানগর সভাপতি এডভোকেট আবু তারেক। এছাড়াও জিজাস এর নব নির্বাচিত সদস্যগণ এবং জিয়া সাংস্কৃতিক সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin