সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জিসাস’র প্রতিষ্ঠাতা আবুল হাশেম রানার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর প্রতিষ্ঠাতা মহরুম আবুল হাসেম রানার পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ে জিসাস রাজশাহী জেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জিসাস রাজশাহী জেলা শাখার আহ্বায়ক ফিরোজ কবির টিংকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জিসাস রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাখালী পৌর বিএনপি’র সদস্য সচিব ও জিসাস রাজশাহী বিভাগীয় সিনিয়ার যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, জিসাস রাজশাহী বিভাগীয় দপ্তর সম্পাদক এমদাদুল হক রবি জিসাস রাজশাহী জেলার সদস্য সচিব ইব্রাহিম হোসেন তানসিন ও পবা উপজেলা বিএনপি সদস্য রেজাউল হাফিজ। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপরে আলোকপাত করেন নেতৃবৃন্দ। সেইসাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় কাজ করার আহ্বান জানান তারা। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin