মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ রাজশাহীতে ব্লাস্ট এর দুইদিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত রুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, শ্রমিক নেতা পাখির গ্রেফতার দাবি কাঁকনহাটে মসজিদের কাজ বন্ধ করে দিলো সন্ত্রাসীরা রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে রাজশাহী মহানগর যুবদলের সহায়তা প্রদান

জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কেশরহাট কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন রচিত “কথা নয় কাজ” গ্রন্থের একটি সৌজন্য কপি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে উপহার হিসেবে প্রদান করেন। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে লেখক অধ্যক্ষ গিয়াস উদ্দিন প্রশাসক এর হাতে বইটির কপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। গ্রন্থটি গ্রহণ করে প্রশাসক লেখকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব কাজে মনোনিবেশ করাই সবার অগ্রগতির মূল চাবিকাঠি। ‘কথা নয় কাজ’ গ্রন্থটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।”

লেখক অধ্যক্ষ গিয়াস উদ্দিন জানান, বইটিতে সমাজ, শিক্ষা ও মানবিক মূল্যবোধের নানা দিক তুলে ধরা হয়েছে। যা পাঠকদের কর্মমুখী হতে উদ্বুদ্ধ করবে। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশাসক লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin