মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জেলা বিএনপি’র ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ তারিখ শুক্রবার রাজশাহী জেলা বিএনপি কাঁটাখালী মাসকাটাদীঘি বিদ্যালয়ে মাঠে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। এ লক্ষে শনিবার দুপুরের দিকে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জানানো হয় সেদিন ইফতার মাহফিলে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, সদর উদ্দিন, গোলাম মোস্তফা মামুন, রোকুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, অধ্যাপক সিরাজুল ইসলাম, জাকিরুল ইসলাম বিকুল, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম ও বিএনপি নেতা প্রিন্সিপাল বিপ্লব।

আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, পুঠিয়া উপজেলা বিএনপি’র সদস্য এন্তাজ বাবু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো ও রবিউল ইসলাম কুসুম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, কৃষক দলের সদস্য মিজানুর রহমান মিনু ও তাঁতী দলের সাবেক সভাপতি সালাউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ও সভাপতি আগাগী ২৯ তারিখ জেলা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে পালন করতে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। সেইসাথে সময়মত ইফতার মাহফিলস্থলে উপস্থিত হওয়ার আহবান জানান তাঁরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin