রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

টিটুর উপর হামলার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ট্রাক মালিক সমিতির (প্রস্তাবিত) আহ্বায়ক আল-আমিন সরকার টিটুর উপর হামলার প্রতিবাদে এবং দৃস্টান্ত মূলক শান্তির দাবিতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক গণ। ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলাকারী ও ফ্যাসিবাদের দোসর, অর্থের যোগান দাতা, ট্রাক মালিক সমিতির দখলদার সভাপতি, আওয়ামী লীগ নেতা আবুল কালাম বোয়ালিয়া থানায় গ্রেফতারকৃত অবস্থায় তার গুন্ডা বাহিনী কর্তৃক আল-আমিন সরকার টিটুর উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ট্রাক মালিক সমিতির (প্রস্তাবিত) আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, সদস্য সচিব আব্দুর রউফ দিলিপ, সদস্য আজিজুল হক, হেলাল হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রউফ, মিঠু, টার্জান আলী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, চন্দ্রিমা থানা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ আমিন অনিকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির অন্যান্য সদস্যগণ।

আহ্বায়ক টিটু বলেন, পতিত সরকারের দোসররা এখনো সক্রিয় রয়েছে। এই দোসরদের মধ্যে একজন হচ্ছে ৫ আগস্টে ছাত্র জনতার উপর হামলাকারী ও ফ্যাসিবাদের দোসর, অর্থের যোগান দাতা, ট্রাক মালিক সমিতির দখলদার সভাপতি, আওয়ামী লীগ নেতা আবুল কালাম একজন। তিনি ছাত্র-জনতার হত্যার একজন আসামী। এই আসামীকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করলে বিষয়টি জানতে থানায় গেলে পুলিশ আবুল কালামকে কোর্টে নিয়ে যাওয়ার সময় তার উপরে হামলা করে। তিনি এই হামলার জন্য আবুল কালাম এর কঠোর শাস্তির দাবী জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin