নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষা, বিভিন্ন ধরনের যৌক্তিক দাবী আদায় ও সুষ্ঠুভাবে জনগণকে সেবা প্রদানের লক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) রাজশাহী জেলা শাখার পনের সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন রাজশাহী আইএইচটি রাশিদুল হাসান (রাসেল), সদস্য সচিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শওকত আলী। সদস্যরা হলেন আব্দুর রাজ্জাক, রাকিবুল ইসলাম, মোস্তাকিন হোসেন, ইমতিয়াজ, নূও আলম, শান্তা খাতুন, আব্দুল হালিম, সোহরাওয়াব হোসেন, সোহেল রানা, হাফিজা খাতুন, তফিকুল ইসলাম, রেজওয়ানুল হক (রেজা) ও আখতারুল ইসলাম।
এই কমিটি অনুমোদন করেন ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় কমিটি ঢাকার আহ্বায়ক আসাদুল্লাহ মিয়া ও সদস্য সচিব নাজমুল হুদা। এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেছেন কেন্দ্রীয় কমিটি।