শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

তরুণরাদের ইতিবাচক পদক্ষেপে এগিয়ে যাবে বাংলাদেশ: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানে এবার রাজশাহীর মোহনপুরে প্রত্যন্ত এলাকায় মাদরাসার ছাত্রদের নিয়ে সুপার কমপিটিশন আয়োজন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। এ সময় বিজয়ীদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়।

রোববার বিকেলে উপজেলার মৌগাছি বাটুপাড়া এলাকায় আশপাশের বেশ কয়েকটি মাদরাসার হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।

এ সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা সাদেকুল আলম, জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট খোকন আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী ও স্থানীয় মিফতাহুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ফজলুর রহমানসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুল হক মিলন বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স সেবামূলক সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশ ও মানুষের জন্য এসব কার্যক্রম চালিয়ে যেতে হবে। আসলে আমাদের সবাইকে সমাজের দায়িত্বশীল হিসেবে কাজ করতে হবে। তিনি বলেন, তরুণরাই পারে সুন্দর পৃথিবী গড়তে। তরুণরাদের ইতিবাচক পদক্ষেপে এগিয়ে যাবে বাংলাদেশ। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স সেই কাজগুলোই করে যাচ্ছে। আমি এই সংগঠনের পাশে রয়েছি। তরুণদের কীভাবে কাজে লাগানো যায়, সেই পরিকল্পনা আমার রয়েছে। বিএলভির পাশে রয়েছি এবং থাকবো।

কম্পিটিশনে ছাত্রদের নিয়ে ক্বিরাত, ইসলামী সংগীত (হামদ ও নাত) এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসাটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময়ে বিএলভির সদস্য সেলিম, ইবরাহিম হোসেন, ইকবাল মাহমুদ, সোহান আহমেদ, আবু সাঈদ, শাহ জামাল, আসিফ মাহমুদসহ অন্যান্য সদস্য এবং মোহনপুরের কয়েকটি মাদরাসার শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin