রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে রাজশাহী জেলা ছাত্রদল’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এর বিরুদ্ধে দুদকের করা মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহী জেলা ছাত্রদল এর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল নগরীর রানীবাজার মোড় থেকে শুরু হয়ে জিরোপয়েন্ট দিয়ে ঘুরে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে সভাপতিত্ব করেন পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক আল- আমিন।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস আলী, আড়ানী পৌরসভার আহ্বায়ক আশরাফুজ্জাম, কাঁটাখালী পৌরসভার সদস্য সচিব সাইদ আহম্মেদ আফজাল, নওহাটা পৌরসভার সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, গোলাম মাওলা প্রিন্স, দূর্গাপুর পৌরসভার যুগ্ম আহ্বায়ক পলাশ ও বাগমারা উপজেলার সদস্য আতিকুর রহমান আতিক, পবা উপজেলার সদস্য সচিব আসলাম ও নওহাটা পৌরসভার সদস্য সাব্বিরসহ রাজশাহী জেলার অধিনস্ত ২৩ টি ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin