বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

তারেক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৬৪৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এর বিরুদ্ধে দুদকের করা মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলে আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত পারভেজ, তৌফিকুল ইসলাম মিম, মোস্তাফিজুর রহমান হিমেল, পিয়ারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ, বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের আহবায়ক যথাক্রমে সাদিউল ইসলাম সজিব, মেহেদী হাসান ডলার, মাহবুবুল আলম সানি, রায়হানুল ইসলাম রাতুল, খালেদবিন ওয়ালিদ আবির।

আরো উপস্থিত ছিলেন সদস্য সচিবগণ পিয়ারুল ইসলাম পিয়াল, সোহেল রানা, এমদাদুল হক লিমন, নিহাল আহম্মেদ রায়হান, যুগ্ম আহবায়ক রাশিকুর জামান প্রিতম, রাজশাহী কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ, কাশিয়াডাঙ্গা থানার যুগ্ম আহবায়ক মোমিনুল ইসলাম মোমিন, বায়েজিত, শাহ্ মখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুন, নিউ গভঃ ডিগ্রী কলেজ যুগ্ম আহবায়ক ওয়াসিফ আব্দুল্লাহ সিটি কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক আাতিক ফয়সাল, নাফি, বিশাল।

এছাড়াও বোয়ালিয়া থানা পূর্ব যুগ্ম আহবায়ক পান্না, সাব্বির, শুভ, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহবায়ক প্রান্ত, রাজপাড়া থানা যুগ্ম আহবায়ক সাব্বির, মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকল থানা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ওর্য়াডের বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই ফ্যাসিস্ট সরকার যতই মামলা, হামালা ও গ্রেফতারী পরোয়ানা জারী করুক দেশনায়ক তারেক রহমানকে দেশে আশা এবং নির্বাচনে অংশগ্রহন করে এদেশের হাল ধরবেন। এমন কোন শক্তি নাই বিএনপিকে দমিয়ে রাখবে। সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনে এই বিনা ভোটের সরকার জলোচ্ছাসের ন্যায় পানির সাথে ভেসে যাবে বলে জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin