নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার আগামীর রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জেষ্ঠ্য পুত্র তারেক রহমান এর ৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে পবা উপজেলা ছাত্রদলের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে কোরআন, খাতা ও কলম বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে পবা উপজেলার পাকুড়িয়ার ঝুজকাই এলাকার হাজেরা আমির শিশু নিবাস এর (এতিম খানা) শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন। তিনি তাঁর বক্তব্যে বলেন, তারেক রহমান একজন মানবিক ও ধার্মিক নেতা। অন্যান্য দলের নেতাদের জন্মদিন কেক কেটে অনেক ধুমধাম করে হয়। বিশেষ করে পতিত সরকারের আমলে খুনি হাসিনা, তারা বাবা শেখ মুজিবুর রহমান, ছেলে, মেয়ে, ভাই, বোন ও মায়ের জন্মদিন সরকারীভাবে পালন করা হতো। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে এগুলো করতো বলে উল্লেখ করেন তিনি।
মিলন বলেন, তারেক রহমান তাঁর নিজ জন্মদিনে কেক কাটা ও আনন্দ করা নিষিদ্ধ করেছেন। এ থেকেই বোঝা যায় তিনি কতটা ধার্মিক ও ন্যায় পরায়ন নেতা। এই নেতার হাতকে শক্তিশালী ও দেশের উন্নয়ন এবং সার্বোভৌমত্ব রক্ষায় আসছে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। সেইসাথে এই মাদ্রাসার জন্য ভবিষ্যতে তিনি কিছু করবেন বলে প্রতিশ্রুতি দেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, দর্শনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ফুয়াদ, দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ, পবা উপজেলা প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক আলামিন আওয়াল ও নওহাটা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম সহ রাজশাহী জেলা ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও ছাত্রদলের নেতৃবৃন্দ।