মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মহানগর যুবদল নেতা রবি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়।

নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর সোনাদীঘির মোড় দিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে বাটার মোড় দিয়ে ঘুরে পুণরায় কলেজ মোড়ে যেয়ে শেষ করেন। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টফি, কামরুজ্জামান মিলন ও মাইনুল ইসলাম মিন্টুসহ মহানগর ও আটটি থানা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রবি বলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সর্বদা মানুষের বিরুদ্ধে গীবত ও মিথ্যাচর ছাড়া আর কিছ্ি জানেনা। তার না হলে আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেষ্ঠ্য পুত্র তারেক রহমান কটুক্তি করতে পারে? বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এই ধরনের অপমানজনক কথা মেনে নেবেনা। এই ধরনের শালীনতাহীন নেতাকে আইনের আওয়াতায় এনে দ্রুত বিচারের দাবী জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin