নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় পর বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের ২৫ তারিখ দেশে ফিরবেন। তাঁর এই দেশে ফেরা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। পতিত সরকারের প্রধান ফ্যাস্টি শেখ হাসিনা তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। কিন্তু ২৫ ডিসেম্বরে তাঁর দেশে আশা কেউ রুখতে পারবেনা বলে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন। সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে এই সমাবেশ অনুষ্ঠি তয়।
তিনি আরো বলেন, তারেক রহমান হচ্ছে নতুন প্রজন্মেও আইকন। তাঁর দৃঢ় নেতৃত্বে বিগত সতের বছর বিএনপি, অঙ্গ ও সহযেগি সংগঠনের নেতাকর্মীরা নব্য স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বিতারিত করে দেশে গণগন্ত্র ফিরিয়ে আনতে লড়াই সংগ্রাম করে গেছেন। এই সংগ্রামে অনেক নেতাকর্মীর প্রাণ কেড়ে নিয়ে নিয়েছে খুনি হাসিনা। শুধু তাইনয় জেল, জুলুম, মিথ্যা মামলা দিয়ে জর্জিত করে ফেলেছে। এছাড়া বহু নেতাকর্মীকে গুম করেছে পতিত সরকার। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যায়। সেখান থেকে এখনো ষড়যন্ত্র করছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, পতিত সরকারের দোসরা এখনো বাংলাদেশে রয়েছে। তারা গুপ্ত হামলা করে নেতাকর্মীদের হত্যা করছে। তারা উদীয়মান জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদীকে হত্যা করেছে। শুধু তাইনয় তারা দেশের ত্রয়োদশ নির্বাচন বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্রই যেমন তারেক রহমানকে দেশে আসতে বাধা দিতে পারবেনা, তেমনি দেশের নির্বাচনও তেমনি বন্ধ করতে পারবেনা বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্য শেষে বাটার মোড় থেকে শুভেচ্ছা র্যালি বের করা হয়। র্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেদ ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। এছাড়াও রাজশাহী মহানগরীর সকল থানা ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ, সাবেক থানা এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।