নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা দোয়া করা হয়। তারেক রহমান হলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় সন্তান। রেববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মালোপাড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া হয়।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রহুল আমিন বাবলু, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা, মাইনুল ইসলাম মিন্টু, সদস্য (দপ্তরের দায়িত্ব) শফিক মাহমুদ তন্ময়, মতিহার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বসির উদ্দিন সনি, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজদাকুল খাঁন মিলন ও মোমিনুল মৃধা মোমিন।
এছাড়াও মহানগর যুবদলের সদস্য নূর নবী মুক্তা, আশরাফুজ্জামান সজিব, মুজিবুল হক মিলন, জুয়েল রানা, জানে আলম রাসেল, আলতাফ হোসেন, নীরব খান তারেক, রবিন হোসেন, বাপ্পী,সবুজ, হাসেম শেখ, গোলাম নবী জেমি, মনিরুল ইসলাম জনি, নাহিদ হোসেন, রাব্বী, আলাল, সনি ও ওয়াসিম জাভেদ টিংকু সহ রাজশাহী মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মোজাম্মেল হোসেন। শেষে যুবদলের নেতৃবৃন্দ মারোপাড়া হতে শুরু করে গণকপাড়া ও সাহেব বজারসহ বিভিন্ন স্থানে গণসমাবেশ সফল করতে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।

প্রধান অতিথি বলেন, তারেক রহমান হচ্ছে আসল হিরো। তিনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সফলভাবে পরিচালনা করছেন। তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র। তিনিই হবেন আগামী রাষ্ট্র নায়ক। এই দেশনায়কের দীর্ঘ্যায়ু কামনা করেন প্রধান অতিথি। সেইসাথে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে অংশগ্রহন করার আহ্বান জানান এবং রাজশাহীর গণসমাবেশ সফল করতে প্রতিদিন মিছিল, মিটিং করাসহ সমাবেশের দিন সময়ের পূর্বেই সমাবেশস্থলে উপস্থিত হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।