রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কার্যকর করতে হলে সচেতনতা বৃদ্ধি, সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

রোববার (১৭ মে) সকালে পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন আরও বলেন,“একদিনের ক্যাম্প বা প্রাথমিক চিকিৎসা দিয়ে দীর্ঘমেয়াদি রোগ নিরাময় সম্ভব নয়। এজন্য রোগীদের নিয়মিত ফলোআপ ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা প্রয়োজন।”

তিনি এনজিও ও উন্নয়ন সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীরা যাতে সহজে পরবর্তী চিকিৎসা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এতে তৃণমূলের মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে এবং চিকিৎসার সুফল দীর্ঘস্থায়ী হবে। বক্তব্যে তিনি বর্তমান সরকারকে জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষা, চিকিৎসা ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি জনবান্ধব বাজেট প্রণয়ন করা হবে।

মেগা প্রকল্পের নামে অনিয়ম রোধে বিগত সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ যেন সঠিকভাবে উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যয় হয়, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সেলিম রেজা, ডা. তাসনিয়া রেজা ও ডা. এসএস সাকিলা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। সকাল থেকেই বিভিন্ন বয়সী রোগীর উপস্থিতিতে ক্যাম্প এলাকায় ছিলো প্রাণবন্ত পরিবেশ।আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লাহিল কাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মোকলেসুর রহমান রেন্টু। এছাড়াও পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোটসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin