বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে মুলস্রোতধারায় নিয়ে আসতে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য-রেনি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, সমাজে প্রতিষ্ঠিত করা ও তাদের পাশে দাঁড়িয়ে সমাজের মুলস্্েরাতধারায় নিয়ে আসতে বৃহস্পতিবার রাজশাহীর গণমাধ্যম কর্মীদের সাথে সভা করা হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনি। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ আর অবহেলার পাত্র নয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের স্বীকৃতি দিয়েছেন। এই জনগোষ্ঠির উন্নয়নে গত বছর থেকে জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ করেছেন। এছাড়া চলতি অর্থ বছরে তা আরো বাড়িয়েছেন। শুধু তাইনয় কর্পোরেট কোম্পানী গুলো যদি তৃতীয় লিঙ্গের জনগণকে চাকরী দেয় তাহলে ঐ কোম্পানী আয়কর দেয়াতে বিশেষ ছাড় পাবে বলে এবারের বাজেটে ঘোষনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, তৃতীয় লিঙেঙ্গর জনগণ পিতার সম্পদে অংশিদারিত্ব পেয়েছে। বিধায় এখন আর পিছিয়ে পড়া নয়। সামনের দিকে এগিয়ে যেতে মুলস্রোতধারার সঙ্গে মিশে কাজ করতে হবে। কাঁধে কাঁধে মিলিয়ে তাদের সাথে কাজ করতে হবে। লেখাপড়া শিখে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানান তিনি। সেইসাথে তৃতীয় লিঙ্গের জনগণের প্রতি বিরুপ নয়, সহানুভূতিশীল হয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। এছাড়াও তৃতীয় লিঙ্গের জনগণকে সিটি কর্পোরেশনে চাকরী প্রদানের জন্য ইতোমধ্যে মেয়রকে বলেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় এই সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, উপদেষ্টা ও দুই বিভাগের বেকারী মালিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও শ্যামল কুমার ঘোষ ও সিনিয়র সাংবাদিক ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন।

এছাড়াও দিনে আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক রিনা খান, কোষাধ্যক্ষ জুলি, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী মৌসুমী খাতুনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স গণমাধ্যম কর্মীগণ। সভা সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্র্রোগাম অফিসার রায়হানুল আলম রায়হান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin