নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কোর্ট একাডেমির পক্ষ হতে দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে বই হস্তান্তরের লক্ষে সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় ‘দিগন্ত প্রসারী সংঘ পাঠাগার’ এর সভাপতি মনোয়ার হোসেন সেলিম এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুজ্জামান বেল্টু, পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি গোলাম সাকলাইন মন্টু, দপ্তর সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান, শাহাদত হোসেন এবং রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে পাঠাগারের পক্ষ হতে রাজশাহী কোর্ট একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় পাঠাগারের উন্নয়ন ও পাঠক বৃদ্ধির জন্য বিস্তারিত আলোচনা হয় এবং পাঠাগারের উন্নয়ন সহ বই প্রদানের জন্য এলাকাবাসী তথা রাজশাহীবাসীর প্রতি আহবান জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ জুলাই রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী কোর্ট এলাকায় দিগন্ত প্রসারী সংঘ ভবনে দিগন্ত প্রসারী সংঘ পাঠাগার এর উদ্বোধন করেছিলেন।