সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দীর্ঘ ষোল বছর পর চালু হলো পবার দামকুড়া পশুহাট

  • প্রকাশ সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে চালু হলো পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট। সেই লক্ষ্যে বুধবার সকালে দামকুড়া পশুহাট প্রাঙ্গণে হাট কমিটির আয়োজনে গরু ও খাসি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পশুহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারাদার সাজাহান আলী। তিনি দামকুড়া পশুহাটটি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে এক বছরের জন্য ইজারা নিয়েছেন।

ক্রেতা-বিক্রেতাকে উৎসাহিত করার লক্ষ্যে গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা টোল মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রথম গরু ও ছাগল ক্রেতাকে উৎসাহিত করা জন্য এক হাজার টাকা ও একটি ছাতা উপহার দেয়া হয়। এছাড়াও বিক্রেতাকে কোন টোল মূল্য দিতে হবে না বলে জানিয়েছেন পশুহাটের ইজারাদার সাজাহান আলী।

এবিষয়ে জানতে চাইলে ইজাদারা বলেন, ১৯৮৯ সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ২০০৮ সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধবার ও রোববার এই দুইদিন নগরীর সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬ বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি। ফলে বিগত স্বৈরাচার সরকারের সময় কাগজ কলমে সবকিছু ঠিক থাকলেও কৌশলে বঞ্চিত করা হয়েছিল প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থেকে। এক্ষেত্রে হাটবাজারের মূল্য যত বেশি হবে সরকার রাজস্ব তত বেশি পাবে। সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটি তিনি ইজারা নিয়েছেন। এর ফলে দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো পবার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট।

দামকুড়া ইউনিয়নের আলোকছত্র গ্রামের নূর আলমের ছেলে আশিক দামকুড়া পশুহাটে প্রথম বিক্রেতা হিসেবে ৬ হাজার ৪০০ টাকায় একটি ছাগল বিক্রি করেছেন। ক্রেতা ছিলেন দামকুড়া গ্রামের মনসুর আলী। ক্রেতা বিক্রেতা উভয় পুরস্কার পেয়েছেন এক হাজার টাকা ও ছাতা। ছাগল ক্রেতা মনসুর আলী জানান, তিনি এই হাটের প্রথম ক্রেতা। ৬ হাজার ৪০০ টাকা দিয়ে একটি খাসি কিনে ছাতা ও এক হাজার টাকা পুরস্কার পেয়েছেন। এতে তিনি অনেক আনন্দিত হয়েছেন, তাই প্রচন্ড গরমে ছাতা মাথায় দিয়ে খাসি কিনে বাড়ি যাচ্ছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন দামকুড়া হাট জমে মসজিদের পেস ইমাম আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন-দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, সদস্য সচিব নওশাদ আলী, হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত গরু ও ছাগল ক্রেতা-বিক্রেতাগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin