মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আরএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ।

এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামন্ডপের সংখ্যা ৯৫ টি। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভায় রাজশাহী মহানগরী এলাকার আইন শৃংখলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে ও প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুত কালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইন শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আরএমপি’র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহবান জানান। পূজামন্ডপ গুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমণ লাইন রাখার এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। থানার অফিসার ইনচার্জগণকে পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ প্রদান করেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ দেন। যাতে করে দর্শনার্থীরা নির্ভিঘ্নে পূজামন্ডপ দর্শণ করতে পারে।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অর্নিবান চাকমা, আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, ডিজিএফআই, র‌্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, নেশকো লিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর প্রতিনিধিবৃন্দ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং টিআই (১)।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর রাজশাহীর হিন্দু কল্যাণ ট্রাষ্ট এর ট্রাষ্টি, তপন কুমার সেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর সিনিয়র সভাপতি সাধন কুমার রায় ও সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরীসহ পূজা উদযাপন কমিটি রাজশাহী মহানগর ও পবার নেতৃত্ববৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin