নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ। রোববার বিকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সাম্প্রতিক সময়ে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আমরা শোকাভিভূত, নারী নিপিড়নকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হন এই স্লোগানে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, ইকবাল হোসেন, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, শহীদুর রহমান, শিবির আহমেদ ও সমসের আলী, নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, তোফাজ্জল আলী সরকার, সেলিম রেজা, এ কে এম ওবাইদুল্লাহ, আতিকুর রহমান, শফিকুল ইসলাম ও সানজিদা খানম মলি।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট কাজী শামীম আরা, বিএমডিএ রাজ-২০৮৮ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান,মেকানিক ও সহকারী মেকানিকসহ বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্ন শ্লোগানে ধর্ষিত শিশুটির ধর্ষকের প্রকাশ্যে জনসম্মুখ্যে অতিদ্রুতই ফাঁসির দাবি করেন। যাতে ভবিষ্যতে কেউ এধরনের জঘণ্য ও নেক্কারজনক কাজ থেকে বিরত থাকে। এসময় ধর্ষকের সুনির্দিষ্ট বিচার ও ফাঁসির দাবি জানান।