সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দেশের অবস্থা বর্তমানে ভাল নেই: এড.আবুল কাশেম

  • প্রকাশ সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিটের সদস্য সংগ্রহ কর্মসূচী উপলক্ষে প্রচারনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্যে রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন, রাজশাহী সভাপতি এডভোকেট আবুল কাশেম বলেন, বাংলাদেশ বর্তমানে অত্যন্ত দুঃসময় চলছে। দেশের আইন শৃংখলাসহ সব কিছুর অবনতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়াও দেশকে নিয়ে চলছে নোংরা খেলা। যে কোন ইস্যু নিয়েই চলছে আন্দোলন, ঘেরাও ও ভাঙ্গচুর। এছাড়াও বিএনপি নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। এ সকল ষড়যন্ত্র থেকে দল এবং দেশকে রক্ষা করতে বিএনপির পতাকাতলে সবাইকে আসার আহ্বান জানান। সেইসাথে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি ফরম বিতণের মধ্যে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিটের আহ্বায়ক এডভোকেট জমসেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পারভেজ তৌফিক জাহেদী। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পি.পি আলহাজ¦ আলী আশরাফ মাসুম, জেলা ও দায়রা জজ আদালতের পি.পি রইসুল ইসলাম, এডভোকেট আল-আমিন ও এডভোকেট সিফাত জেরিন তুলি। এছাড়াও জাতীয়তাবাদী দলের অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin