মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দেশের বানভাসীদের পাশে দাঁড়ানোর লক্ষে জেলা যুবদলের আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৭৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘ দেশ সংকট-দুর্বিপাকে বিএনপি জনতার পাশে’ এই স্লোগান নিয়ে দেশনায়ক তারেক রহমানের আহ্বানে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন।

উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম খান, মিলন প্রাং, লতিফুর রহমান সাগর, তরিকুল ইসলাম রাজন, রবিউল ইসলাম কুসুম, ফারুক রায়হান, কে.এইচ. রানা শেখ, মুঞ্জুর আলম রেন্টু, জয়নাল আবেদীন ও রনি ইসলামসহ অন্যান্য যুগ্ম আহবায়ক বৃন্দ।

সভার সভাপতি স্বজন বলেন, দেশব্যাপি বন্যায় মানুষ অসহায় পড়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, পাবনা ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। তারা সব হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। এই দু:সময়ে ঐ সকল বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশেনা বাস্তবায়ন করতে এই সভা বলে জানান তিনি

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin