নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অবস্থা এখন ভাল নয়। প্রায় সব কিছু সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী জানান তিনি। তিনি বলেন, দীর্ঘ প্রায় সাড়ে সাত মাসে সংস্কার করে চলেছেন। কিন্তু তেমন কোন ফল এখনো আসেনি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, দেশকে নিয়ে একটি মোহল খুব ষড়যন্ত্র শুরু করেছে। পতিত সরকারের দোসরদের সাথে আরেকটি দল যুক্ত হয়েছে। তারা নির্বাচন পেছানোর জন্য পাঁয়তারা করছে। কিন্তু বিএনপি ও দেশের জনগণ তা মেনে নেবেনা। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের পরই মা ও সন্তানসহ বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন।
১৯৯১ সালে স্বৈরাচারকে বিদায়ের পর যেমন বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। তেমনি এবারেও জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়ী করবেন। তিনি আরো বলেন, সবার প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাঁর পতন সুনিশ্চিত করেছেন। তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুথানে ছাত্রজনতাসহ দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। সেইসাথে শহীদ জিয়ার সৈনিক এ দেশের মাটি ও মানুষকে রক্ষা করবে। বেকারত্ব সমস্যার সমাধান করে এই দেশকে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সংস্কার করে একটি সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে হবে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবেন। শেষে তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর ভাড়ারিপাড়ায় ১৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মাহনগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।