বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

ধর্ষন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • প্রকাশ সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ধর্ষন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী সড়কে অবস্থান কর্মসূচী পালন করেছে রাজশাহী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থী ঢাকা রাজশাহী সড়ক অবরোধ করেন। ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপী রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শেষে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় উপস্থিত না হয়ে প্যারিস রোডে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এরপর বেলা সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে যানবাহন বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবস্থান নিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময়ে শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তা না দিতে পারলে এই সরকারের প্রয়োজন নেই। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কে সবার আগে নারীদের নিরাপত্তা দিতে হবে। তারপর অন্য কাজ করতে হবে। বিক্ষোভ শেষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ করার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin