নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ এর আয়োজনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২১ উপলক্ষে মাসব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিলো। সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে শুক্রবার (৩ জুন) বিকেল ৫ টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটে অবস্থিত ‘ধূমকেতু নিউজ’ এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন ও রাজশাহী রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার। আরো উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ। উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সিনিয়র রিপোর্টার জান্নাতুল মাওয়া সিফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির। উল্লেখ্য, গত ৩রা নভেম্বর ২০২১, রোজ- বুধবার জেল হত্যা দিবস উপলক্ষে মাসব্যাপী ‘ধূমকেতু নিউজ’ এর অনলাইন পোর্টালে এই চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিলো।