নিজস্ব প্রতিবেদক: নওহাটা পৌরসভা ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রথমে নওহাটা পৌরসভা এলাকায় এই কর্মসূচী পালনের কথা থাকলেও সেখানে ক্ষমতাসিন দলের কর্মসূচী ঘোষনা করায় পরে কাশিয়াডাঙ্গায় এই কর্মসূচীর পালনের অনুমতি দিলেও নেতাকর্মীদের পথে পথে পুলিশ আসতে বাধা প্রদান করা সত্ত্বেও র্যালি জনসমুদ্রে পরিণত হয়।
র্যালিপূর্বক প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি না থাকায় ভয়ে এখন বিএনপির কর্মসূচীতে বাধা প্রদান করছে। পুলিশ দিয়ে হয়রানী করছে। জ্বালানী ও ভোজ্য তেলের মুল্য যখন আকাশচুম্বী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যখন জনগণের নাগালের বাহিরে তখন জনগণের পক্ষে কথার বলার জন্য শান্তিপূর্ন কর্মসূচী পালন করতে যাওয়া হয়, তখন এই ফ্যাসিষ্ট সরকারের মদদপূষ্ট পুলিশ লীগ গুলি করে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হত্যা করছে। প্রকৃতপক্ষে এই সরকার জনগণের রক্তের উপরে এখন দাঁড়িয়ে থেকে দেশ পরিচালনা করছে।
প্রধান অতিথি আরো বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে। সেজন্য বিএনপিকে মরন কামড় দিতে উঠে পরে লেগেছে। কিন্তু বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনগণ আর চুপ করে বসে থাকবেনা। রাস্তায় এখন জনগণের ঢল নেমেছে। এ ধেকে আইনশৃংখলাবাহিণী ও সরকার ভীত হয়ে পড়েছে। এটাতো আসলে আসল খেলা নয়। আসল খেলা শুরু হবে আগামীতে। এই বিনা সরকারকে বিতারিত করতে একদফা দাবীতে আন্দোলন শুরু হবে। এই আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে কুল পাবেনা বলে উল্লেখ করেন তিনি। আর এই আন্দোলনে আজকের ন্যায় সকল বাধা উপেক্ষা করে রাজপথে নামার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। পরে তিনি হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে কািিশয়াডাঙ্গা কলেজ মাঠ হতে র্যালি বের করে লিলি হলে মোড়ের কাছাকাছি যেয়ে র্যালি শেষ করেন।
সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি,র আহ্বায়ক ও জেলা বিএনপি’র সদস্য সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন।

উপস্থিত ছিলেন পারিলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহাম্মেদ ও মোজাফ্ফর হোসেন মুকুল, মহানগর কুষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মর্ত্তজা ফামিনসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মী।