বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নওহাটায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটা পৌরসভায় রাস্তা সিসি দ্বারা উন্নয়ন ও পুকুরে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুঠিয়াপাড়া গ্রামে নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এডিপি’র অর্থায়নে পৌরসভার আলতাবের দোকান হতে পুঠিয়াপাড়া হাইস্কুল হয়ে প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তা সিসি দ্বারা উন্নয়ন ও পুঠিয়াপাড়া হাইস্কুলের রাস্তার পাশে পুকুরে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজাহান আলী, নওহাটা পৌর প্যানেল মেয়র-১ ও নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান ও পৌর কাউন্সিলর মাসুদ পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়াপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান, শিক্ষক শাহীন হোসেন, পুঠিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, শিক্ষক আরজু খাতুন, নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজদার আলী, পৌর প্রকৌশলী আব্দুর রউফ, রহিম উদ্দিন তৌফিকুল ইসলাম, পৌর কার্যসহকারি রাকিবুল ইসলাম ও পৌর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin