রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সংদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নওহাটা পৌরসভার পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়। পৌর হলরুমে পৌর প্রশাসক ও পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে সংবর্ধনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পবা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মকবুল হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, সহকারি প্রকৌশলী আব্দুর রউফ, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর রহমান, হিসাব রক্ষক নাসির উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্য পৌর কর্মকর্তাদের নিকট হতে পৌরসভার বিভিন্ন সমস্যা ও অগ্রগতি শোনেন। এরপর তিনি বলেন, এই পৌরসভা পূর্বে সদর আসনের সাথে সংযুক্ত ছিলো। সে সময়ে বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মেয়র ও এমপি ছিলেন। তিনি এই ভবন নির্মান করেছিলেন। তিনি আরো বলেন, নওহাটা পৌরসভার উন্নয়নে তিনি সচেষ্ট আছেন। আর এই উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে তিনি সবার সহযোগিতা কামনাসহ বর্তমান অবস্থায় সরকারী কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় গিয়ে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin