নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বৃহস্পতিবার দুপর ২ টায় দোয়া ও গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগরের সাবেক ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদ হাসান শিশিলের আয়োজনে এই খাবার বিতরণ ও দোয়া করা হয়। দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপি সহ-সভাপতি আসলাম সরকার, উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি, ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হেদায়েতুল ইসলাম তারিফ, সদস্য সচিব সোহেল, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদললের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এছাড়াও মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা রেজাউল করিম। দোয়া শেষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।