রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নগরীতে জাল ওয়ারিশান সনদ তৈরি করে সম্পত্তি দখল অভিযোগ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর লক্ষ্মীপুর মৌজায় পৈতৃক সম্পত্তি দখল, জাল ওয়ারিশান সনদ তৈরি এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মৃত মরহুম আজিম উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম। গতকাল বুধবার দুপুরে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে ধরেন। একই সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে ফাতেমা বেগম দাবি করেন, আমার দাদী মরহুমা মহিদন বেওয়ার মৃত্যুর পর তার পুত্র মরহুম আজিম উদ্দিন সম্পত্তির মালিকানা লাভ করেন। পরবর্তীতে বাবার মৃত্যুর পর তিনি, তার চারভাই বোন এবং তাদের মা আইনানুগভাবে ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিক হন। প্রয়োজনীয় খাজনা পরিশোধসহ দীর্ঘদিন ধরে তারা ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন।

তিনি অভিযোগ করেন, ২০২২ সালে কয়েকজন ব্যক্তি একটি জাল ওয়ারিশন সনদ তৈরি করে ভূমি অফিস, ডিসি অফিস ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থাপন করেন। ওই সনদের ভিত্তিতে প্রশাসনিক আদেশ নিয়ে তাদের সম্পত্তির ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এতে তারা দীর্ঘদিন ধরে হয়রানি, মামলা-মোকদ্দমা এবং উচ্ছেদের হুমকির মুখে রয়েছেন বলে দাবি করেন। এছাড়াও সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর যোগসাজসে দখল চেষ্টাকারিরা ভুয়া ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করে ওই জমি দখলের পাঁয়তারা করছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিরোধপূর্ণ সম্পত্তিটি রাজশাহী শহরের লক্ষ্মীপুর মৌজার ৩৮ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, জাল ওয়ারিশ সনদ ব্যবহার করে প্রতিপক্ষ নিজেদের স্বার্থে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত আদায়ের চেষ্টা করছে। এতে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে তাদের পরিবারের ভোগদখলে থাকা সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

ফাতেমা বেগম বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিকবার আপত্তি জানানো হলেও তারা মিথ্যা মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাল ওয়ারিশ সনদের অভিযোগ তদন্ত করে প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin