রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নগরীতে মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলা, হয়রানি ও গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্যানভ্যালি লিমিটেড ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহফুজ সনি। শনিবার রাজশাহীর বোয়ালিয়া থানাধীন গ্রান্ড তোফা কনভেনশন হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জমির মালিক আসিফ মাহফুজ সনির পিতা ও তার বন্ধু উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহফুজ সনি অভিযোগ করেন, সিনথিয়া সিফাত নামের এক নারী তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। ২০১৪ সালে সিনথিয়া সিফাত ও লন্ডনপ্রবাসী ক্যাপ্টেন মাহমুদুল আমিন যৌথভাবে তাঁর কোম্পানীর একটি অ্যাপার্টমেন্ট বুক করেন। দীর্ঘমেয়াদি লেনদেনের পর ভবন নির্মাণ সম্পন্ন হলে, সিনথিয়া সিফাত এককভাবে ফ্ল্যাটের মালিকানা দাবি করেন, যা চুক্তির পরিপন্থী।

তিনি আরও বলেন, ক্যাপ্টেন মাহমুদুল আমিন একাধিকবার জানিয়েছেন যে তিনি সিনথিয়া সিফাতের সঙ্গে ফ্ল্যাট রাখতে চান না। কিন্তু সিনথিয়া সিফাত একক মালিকানা দাবি করে রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন।

আসিফ মাহফুজ সনি আরো জানান, ২০২৩ সালে তিনি সিনথিয়া সিফাতের বিরুদ্ধে ঢাকার সিএমএম কোর্টে জালিয়াতির মামলা করেন। তদন্ত শেষে সিআইডি প্রমাণ করে যে সিনথিয়া সিফাত ও তার সহযোগী আবু তালহা রায়হান মিথ্যা কাগজপত্র তৈরি করেছেন। যার ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি অভিযোগ করেন, ঢাকায় তাঁর করা মামলার পাল্টা প্রতিশোধ নিতে সিনথিয়া সিফাত রাজশাহীতে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং একটি অনলাইন সংবাদমাধ্যমে অপপ্রচার চালান।

তিনি বলেন, তিনি একজন সুনামধন্য ব্যবসায়ী। তাদের কোম্পানি রাজশাহীতে ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করে ৪৭টি হস্তান্তর করেছে। যদি তাঁরা প্রতারক হতেন, তাহলে এতোগুলো ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে দিতে পারতেন না বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনথিয়া সিফাত ও মাহমুদুল আমিনের সম্পর্কের বিষয়ে তিনি সঠিক জবাব দিতে পারেননি। তিনি জানেন না সিনথিয়া সিফাত ও মাহমুদুল আমিন দুইজন একে অপরের কে। তবে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন নিয়মানুযায়ী টাকা যে কোন সময় ফেরত দেবেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের যথাযথ বিচার করা হোক। সংবাদ সম্মেলনে আনিত অভিযোগের বিষয় নিয়ে মতামত জানার জন্য সিনথিয়া সিফাতকে একাধিকবার তাঁর মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin