বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র ত্রান তহবিলে নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর পক্ষ থেকে বন্যাদূর্গতের জন্য রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর নিকট নগদ পঞ্চাশ হাজার তুলে দেয়া হয়। বুধবার সকাল ১০টার দিকে তাঁর নিজ কার্যালয়ে যেয়ে এই অর্থ প্রদান করা হয়। নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি গোলাম সারওয়ার স্বপন উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন ও কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি শাহ্ মখ্দুম থানার সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলী ও মতিহার থানা কমিটির সভাপতি খলিলুর রহমান, চন্দ্রিমা থানা শাখার সভাপতি সাইদুর রহমান সাঈদ।

জেলা প্রশাসক অর্থগুলো সাদরে গ্রহন করেন। সেইসাথে দ্রুত প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে পাঠিয়ে দেয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin