নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ দিবস পালন করা হয়। এ লক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে বেলনু-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময়ে সম্মানীত অতিথির বক্তব্যে রাজশাহী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাহ রাজশাহীর অধ্যক্ষ ব্যারিষ্টার জিল্লুর রহমান বলেন, ১৯৪৮ সাল থেকে আরব ইসরাইল যুদ্ধের প্রান্তে এই ইন্টারন্যাশনাল ইউএন পিচকিপার ডে উদযাপিত হয়ে আসছে।
বাংলাদেশ পুলিশ এবং মিলিটারি ১৯৮৮ সাল থেকে ইউনাইটেড বিভিন্ন দেশে বিভিন্ন পিচকিপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ সদস্য মিলে প্রায় ১৬৮ জন এপর্যন্ত আত্মাহুতি দিয়েছেন। এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের যে অবদান বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল মাইলফলক । বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দিনটি আমরা পালন করি। আমরা যারা শান্তিরক্ষী বা ইন্টারন্যাশনাল পিচকিপার হিসেবে কাজ করে থাকি এর আমিও একজন ইন্টারন্যাশনাল পিচকিপার হিসেবে হিসেবে আইভরী কোস্ট এর দায়িত্ব পালন করেছিলাম।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে যেয়ে যারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য এবং তাদের পরিবারবর্গকে স্মরণ করার জন্য ও ভবিষ্যতের এই শান্তি রক্ষী বাহিনী ইন্টারন্যাশনাল ইউএন পিচকিপার হিেেসবে যাতে আরো এগিয়ে যেতে পারে এজন্য এই দিনটি যথাযথভাবে পালন করা হয়। তিনি আরো বলেন, এখন বার্নিং ইস্যু হচ্ছে ইসরাইল এবং গাঁজা বা প্যালেস্টাইন। এখানেও যেন দ্রুত আমরা যেভাবে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে বিভিন্ন দেশের শান্তি স্থাপন করেছি সেখানে যেন গাঁজা বা প্যালেস্টাইনে শান্তি রক্ষায় কাজ করতে পারি এই প্রত্যাশা করে ইন্টারন্যাশনাল ইউএন পিচ কিপিং এর শুভ উদ্বোধনী ঘোষণা করেন তিনি।
এরপর আরএমপি সদর দপ্তর হতে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি নিয়ে রাজশাহী মহানগররী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তের সামনে গিয়ে শেষ হয়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাহ রাজশাহীর অধ্যক্ষ ব্যারিষ্টার জিল্লুর রহমান, বিআইআরসি রাজশাহী ক্যান্টনমেন্ট এসবিপি ডেপুটি কমান্ডেন্ট ব্যারিষ্টার জেনারেল সৈয়দ আসাদুজ্জামান ও বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ এর ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার) পিএইচ.ডি।

কিনোট উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যাঞ্চেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখের রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। এছাড়াও র্যালি ও সভায় পুলিশ, আর্মি ও র্যাব এর সদস্যগণ উপস্থিত ছিলেন।