নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনীতির সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার নানা আয়োজনে ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে ‘আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহীর, হাসপাতাল ভবন থেকে সকাল ৯ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালি নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে পুণরায় হাসপাতালের সামনে র্যালি শেষ করে তারা । র্যালি শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী সহ-সভাপতি-১ খন্দকার এনায়েত হোসেন বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক অব্দুল গফুর, নির্বাহী সদস্য এনামুল হক ও ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহীর সহকারী পরিচালক ডাক্তার তোজমিলুর ইসলামসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আজীবন সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে উপস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য কদম শহরে এক বিঘাজমি দান করার ঘোষণা করেন। নার্স দিবসের আলোচকরা বলেন, ‘নার্স স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। একজন রোগীর সুস্থতায় চিকিৎসকের পাশাপাশি নার্সদের নিবেদিত শ্রম ও সহানুভূতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত রোগীদের যত্নে নার্সদের ভূমিকা অনস্বীকার্য।