নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রংধনু সাংস্কৃতিক একাডেমি’র সাংস্কৃতিক সংগ্রামের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার বিকালে কাশিয়াডাঙ্গা কলেজ শহীদ মিনার চত্বরে রংধনু সাংস্কৃতিক একাডেমি’র আয়োজনে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ র্যালী, লাঠি খেলা, আলোচনা সভা, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী (প্রিমিয়ার শো) অনুষ্ঠিত হয়।
রংধনু সাংস্কৃতিক একাডেমি’র পরিচালক গোলাম মুরসেদ মুসা’র সভাপতিত্বে অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজ, রাজশাহী শিল্পকলা একাডেমীর সাবেক কালচারাল অফিসার মঞ্চ, বেতার ও চলচ্চিত্র অভিনেতা আব্দুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র রজব আলী, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ (অব.) গোলাম গাউস, কাশিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ও দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গুণীজন সংর্বধনা দেওয়া হয় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা, উপকমিশনার কর অঞ্চল-১১ ঢাকা নজরুল ইসলাম, শাহী ফিল্ম প্রডাকশন রাজশাহীর পরিচালক আব্দুস সামাদ, বাংলাদেশ যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমেটির সহ-সভাপতি মনোয়ার হোসেন মনোকে।