সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নানা আয়োজনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৭মার্চ দিবস উদযাপন

  • প্রকাশ সময় সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙ্গালীর স্বাধীনতার প্রেরণা” এই শিরোনামকে সামনে রেখে সোমবার ঐতিহাসিক ৭মার্চ দিবস বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর সন্ধ্যা সাড়ে ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।
কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাইকযোগে মহানগরীর সকল ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম।

সভায় বক্তারা বলেন, ৭ মার্চের ভাষণ শুধুমাত্র একটি ভাষণ ছিলো না, ঐ ভাষণের মধ্যে দিয়ে বাঙ্গালী জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে দীক্ষিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আনুষ্ঠানিক ভাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস হলেও প্রকৃতপক্ষে ৭ মার্চের ভাষণই ছিলো স্বাধীনতার ঘোষণা। যে ভাষণের মধ্যে দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে নিরস্ত্র বাঙ্গালীকে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ করেছিলেন বঙ্গবন্ধু। অতঃপর আমাদের মহান মুক্তিযুদ্ধ।

তারা আরো বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা, লাল-সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন দেশ বাংলাদেশ। স্বাধীনতার পর আমরা কি লক্ষ্য করলাম! বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্থ ধ্বংসস্তুপ দেশকে যখন পুনঃগঠনের কাজ এগিয়ে যাচ্ছিলো, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিলো পাকিস্তানী এই দেশীয় এজেন্টরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো, দেশ আবার পাকিস্তানী ভাবধারায় ফিরে গেলো।

বক্তারা আরো বলেন, সামরিক স্বৈরশাসকরা বঙ্গবন্ধু, জয় বাংলা ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে তারা নিষিদ্ধ করে রেখেছিলো দীর্ঘ ২১ বছর। কিন্তু তারা জানে না সত্যকে কখনও চাপা দেওয়া যায় না। সত্য আপন আলোয় উদ্ভাসিত হবেই। ইতিহাসকে অগ্রাহ্য করে পৃথিবীর কোন শক্তিই প্রতিষ্ঠিত হতে পারে নি। আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজ বিশ্বজনিন। আজ ৭ মার্চের ভাষণ বিশ্ব স্বীকৃত। জাতিসংঘের সংস্থা ইউনেস্কো কর্তৃক “বিশ্ব প্রামান্য দলিল” মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃত অর্জন করেছে।

আজ আমরা ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করছি, ঠিক তখনই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সমস্ত উন্নয়ন ও অর্জনকে ম্লান করে দিতে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়েছে। এরা কারা! এরা পাকিস্তানের দোসর। এরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, এরা বাংলাদেশের উন্নয়ন চায় না। বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেলে পরিচিতি লাভ করেছে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা’র এই অর্জন তাদের গা জ্বালা করে, তাই তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে-বিদেশে তারা নানা অপপ্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় তারা লিপ্ত। সকলকে এই অপচেষ্টা রুখে দিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আগামী নির্বাচনে নৌকার বিজয়কে তরান্বিত করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচীসমূহে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু।

শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, সদস্য নিঘাত পারভীন, আব্দুস সালাম, আতিকুর রহমান কালু, আশরাফ উদ্দিন খান, শাহাব উদ্দিন, নজরুল ইসলাম তোতা, মোশফিকুর রহমান হাসনাত, হাফিজুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মজিবুর রহমান।

মোখলেশুর রহমান কচি, মাসুদ আহমদ, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, নগর তাঁতী লীগের আহ্বায়ক আনিসুর রহমান আনার, সদস্য সচিব মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin