বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহী মহানগর বিএনপি’র আন্তর্জাতিক ভাষা দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে ও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহী মহানগর বিএনপি অমর একুশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতুভাষা দিবস পালন করে। রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি সোমবার দিবাগত রাত ও মঙ্গলবারের প্রথম প্রহরে রাত ১২.০১টায় তাঁরা রাজশাহী কলেজে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। শুধু তাই নয় সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পুস্পস্তবক ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা ও শাফিকুল ইসলাম শাফিক।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেনক দলের সদস ্যসচিব আসাদুজ্জামান জনি, জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ, সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুযা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এদিকে রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্য়ালয়ে বাদ মাগরীর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কর্মসূচীতে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর আকতার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। সেইসাথে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালুর দাবী জানান। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকো ও শহীদ ভাষা সৈনিক এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ সকল মুসলিম মৃতব্যক্তির আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, ছেলে তারেক রহমানসহ অসুস্থ সকল মানুষের সুস্থ্যতা কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin