নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে ও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহী মহানগর বিএনপি অমর একুশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতুভাষা দিবস পালন করে। রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি সোমবার সকাল ৮টায় নেতৃবৃন্দদের সাথে নিয়ে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এরপর তাঁরা রাজশাহী কলেজে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। শুধু তাই নয় বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, দেলোয়ার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম প্রিন্স, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মৎস্যজীবী দলের সভাপতি বাবলু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর খালেদ বীন তারেক, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহি ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

উপস্থিত নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। সেইসাথে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালুর দাবী জানান। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকো ও শহীদ ভাষা সৈনিক এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ সকল মুসলিম মৃতব্যক্তির আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, ছেলে তারেক রহমানসহ অসুস্থ সকল মানুষের সুস্থ্যতা কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।