নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়। বিদ্যুৎ, গ্যাস, পানি, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচী পালন করে নেতৃবৃন্দ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার নেতৃত্বে রাজশাহী মহানগরীর সাহেব বাজার স্যান্ডেল ও কাপড়পট্টি, আরডিএ মার্কেট, কাঁচা, মাংশ এবং মাছ বাজারসহ নগরীর বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও বজলুল হক মন্টু, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম জুয়েল, তাঁতীদল কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বাহারুল আলম ভূঁইয়া, মাহফুজুল হাসনাইন হিকোল, শফিকুল আলম সমাপ্ত, আক্তার, রফিকুল ইসলাম ইমন, আরিফুল শেখ ববনি, গোলাম রব্বানী, হারুন অর রশিদ হারুন, গোলাম মোহায়মেন বিপুল ও মাসুদ খান।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেকেন্দার আলী, সামসুল আলম মিলু, বজলুজ্জামান মোহন, শামীম হোসেন, নাসিম, সাইদ শরীফ, যুবদল বোয়ালিয়া থানার সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বিপ্লব ও আশরাফুজ্জামান সজিব, মাহনগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাশেল আহমেদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, ছাত্রনেতা আসাদ, সৈকত ও ভাসা।
উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। সেইসাথে সরকারের পদত্যাগ দাবী করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। সেইসাথে তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও পরে পথ সভা করেন। পথসভায় দ্রুত সিন্ডিকেট ভেঙ্গে নিত্যপন্যের মূল্য সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং এর সঙ্গে জড়িত সরকারের এমপি, মন্ত্রী, আমলা ও তাদের অনুসারীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের সম্মুখিন করার দাবী জানান আহবায়ক এরশাদ আলী ঈশা।

তিনি আরো বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় আছে। রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগনের উপরে দর্জ্জালের ন্যায় চেপে বসেছে। এই অবৈধ সরকারের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। সেইসাথে সামাহীন দুর্নীতির কারনে দেশে অভাব দেখা দিয়েছে। টাকার অবমূল্যায়ন ও কোটি কোটি টাকা লোপাট করার ফলে দেশে সব ধরনের পন্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এই মূল্য নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র বিএনপি। আর বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে গেলে এবং এই সরকারের পতন ঘটাতে হলে আন্দোলন ছাড়া কোন বিকল্প নাই। আগামী ১৫ তারিখের পরে সরকার পতনের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সকলকে অংশগ্রহন করার আহবান জানান ঈশা।