শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের আহ্বান এমপি মিলনের

  • প্রকাশ সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা মোহনপুর কৃষি প্রধান এলাকা। এই এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের আহ্বান জানান পবা মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাগণ তাঁর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। তিনি পবা মোহনপুরের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানের আহ্বান জানান। সেইসাথে সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশনা দেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের ভালো কাজ করার পরামর্শ দেন।

তিনি উপস্থিত কর্মকর্তাদের কথা শুনেন এবং পর্যায়ক্রমে সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। আলাপচারিতায় তিনি বলেন, টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করা হবে। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায়, ডিজিএম কারিগরি সপ্তর্ষি পাল, এজিএম এডমিন মনজুরুল আলম সোহাগ, এজিএম কম শহিদুল ইসলাম, এজিএম ফিনান্স হর্ষবর্ধন, ও সমিতির অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin