মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হতে হবে:মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই শিক্ষক সমাজকে এখনই সচেতন হতে হবে, এমন আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন,“শিক্ষকরা শিক্ষিত ও সচেতন জাতি গঠনের কারিগর।

একমাত্র শিক্ষকদের মাধ্যমেই জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে। প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভা বিকাশে শিক্ষকরাই মূল চালিকাশক্তি। বৃহস্পতিবার সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত বাকশিস মোহনপুর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের বিষ এখনো ছড়িয়ে আছে। একটি রাজনৈতিক দল ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ আর কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবে না।

সম্মেলনে মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। তিনি বলেন, শিক্ষক সমাজ শুধু শ্রেণিকক্ষে নয়, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার মানোন্নয়নে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ ও সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin