সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমান’র আদর্শকে অনুসরণ করতে হবে: মিনু

  • প্রকাশ সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন নেতত্বের অধিকারী। তার নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ সক্রিয় ছিল তেমনি বাংলাদেশেরও ব্যাপক উন্নয়ন হয়েছিল। শহীদ জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা। শনিবার দুপুর পৌঁনে ১টার দিকে নগরের রাইফেল ক্লাবে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের রাজশাহী জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ানুরাগী। ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকা ছিল অনেক। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি আগামী দিনে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজকে মাদক থেকে রক্ষার জন্য কাজ করবে।

তিনি আরো বলেন, বিগত স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশের বিরোধী দলীয় নেতাকর্মীসহ সকল মানুষকে নির্মম নির্যাতন করেছিল। তার হাত থেকে কেউ রেহাই পায়নি। এখন তিনি তার ফল ভোগ করছেন। এজন্য ভালো ব্যবহার ও মানুষের পাশে থেকে মন জয় করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীরা কখনোই অন্যায় কাজ কওে না ও প্রশ্রয়ও দেয় না। যারা অন্যায় কাজের সাথে জড়িত থাকবে বিএনপিতে তাদের কোন দরকার নেই। সবাইকে তিনি দল ও দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আগামী দিনে মানুষের কাছে যেতে হবে। মানুষের পাশে থাকতে হবে। যেভাবে বিগত সময় স্বৈরাচাররা রাজনীতি করে গেছে, সে ধরনের রাজনীতি আর চলবে না। তাই খুব সাবধান। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে। তাছাড়া দল করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের রাজশাহী জেলা কমিটির সভাপতি মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুল হক ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহবায়ক আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা প্রমুখ। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি হাজী শহীদ ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাধন। অনুষ্ঠানে ২২ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সেইসাথে কমিটির সদস্যদের খেলাধুলার প্রসারে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin