নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই-আগস্টে গণঅভ্যূথানে শহীদদের আত্মার মাগফিরাত কামানায় নেসকো জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার নেসকো কার্যালয়ে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আহ্বায়ক শামসুল হোসেন মিলু, সদস্য সচিব বজলুজ্জামান মোহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল রারেক, সাধারণ সম্পদক রফিকউদ্দিন ও রাজশাহী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতা। এছাড়াও নেসকো, জেলা ও মহানগর শ্রমিক দলের অন্যান্য সদস্যরা মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন নেসকো জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুল হায়দার রবি। মাহফিল সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিলন শেখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পতিত সরকারের আমলে এভাবে নেসকোতে বসে ইফতার করা সম্ভব হয়নি। কারন আওয়ামী ফ্যাসিস্টদের অত্যাচারে মানুষ অতিষ্ট ছিলো। এই নেসকোতে বিএনপি দলের প্রতি বিশ্বাসী ও বিএনপি করেন তাদের প্রমোশনও দিতে দিতোনা। তিনি আরো বলেন, বিএনপি কখনো হিংসাতে বিশ্বাস করেনা। বিএনপি সবাইকে নিয়ে চলতে বিশ্বাস করে। তিনি বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শ্রমিকদের সকল ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি শুধু নিজের এবং তার দোসরদের উন্নয়নে কাজ করে গেছে।
তিনি আরো বলেন, পতিত সরকারের দোসররা সবাই মিলে দেশটাকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেয়া হবেনা বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।