সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহী’তে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন

  • প্রকাশ সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’তে শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’। এ উপলক্ষে সকাল ৯ টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফাউন্ডেশন ভবনের সামনে এসে শেষ করা হয়।

পরবর্তীতে আলোচনা সভা ও সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। তিনি বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। খাদ্যাভ্যাস ও জীবন যাত্রায় পরিবর্তন এনে এটি মোকাবেলা করা সম্ভব। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী উচ্চ রক্তচাপ সহ সব ধরনের হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র ডাইরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. রইছউদ্দিন। তিনি বলেন, ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব।

হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণের মধ্যে আরও আলোচনা করেন ডা. মোহাম্মদ রাফিউর রহমান, ডা. এ. এস এম সায়েম ও ডা. এ কে এম রেজওয়ানুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. তানিয়া আক্তার জাহান ও ডা. নাফিসা লুবাবা নদী। আলোচনা সভা ও সেমিনার শেষে শতাধিক হৃদরোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক এ কে মাসুদ এবং নির্বাহী সদস্যবৃন্দ ডা. ওয়াসিম হোসেন, অধ্যাপক ডা. লতিফুর রহমান অপু, এনামুল হক, ডা. মোহাম্মদ গাজীউল আলম রুমী, আক্কাস আলীসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র আজীবন সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডা. তাজমিলুর ইসলাম সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin